NAND গেট এর সাহায্যে মৌলিক গেটসহ অন্যান্য সকল গেট বাস্তবায়ন বা তৈরি করা যায় তাই NAND একটি সার্বজনীন গেট। NAND গেট এর সাহায্যে সকল মৌলিক গেটের বাস্তবায়ন নিম্নরূপঃ
আমরা জানি, NAND গেটের সবকয়টি ইনপুট একই হলে আউটপুট কমপ্লিমেন্ট বা তাদের ঠিক বিপরীত হয়। অর্থাৎ এক্ষেত্রে NAND গেট NOT গেটের মত আচরণ করে।
[ বিঃদ্রঃ সিম্যুলেশন করে দেখতে ‘X’ বাটনটি প্রেস করো। ]
| Input | Output |
|---|---|
| x | x̄ |
| 0 | 1 |
| 1 | 0 |
যেহেতু NAND গেট AND গেটের বিপরীত আউটপুট প্রদান করে, সেহেতু NAND গেটের আউটপুটকে কমপ্লিমেট করলে পুনরায় AND গেটের আউটপুট পাওয়া যায়। দুইটি NAND গেটকে নিম্মোক্ত চিত্রের মত সাজালে বর্তনীটি AND গেটের মত আউটপুট প্রদান করে। এক্ষেত্রে ২য় ধাপের গেটটি NOT গেটের মত আচরণ করে।
[ বিঃদ্রঃ সিম্যুলেশন করে দেখতে ‘X’ ও ‘Y’ বাটন দুটি প্রেস করো। ]
| Inputs | Outputs | |
|---|---|---|
| x | y | x+y |
| 0 | 0 | 0 |
| 0 | 1 | 0 |
| 1 | 0 | 0 |
| 1 | 1 | 1 |
NAND গেটের মাধ্যমে সকল ইনপুট কমপ্লিমেন্ট করে নিম্নোক্ত উপায়ে অপর একটি NAND গেটে ইনপুট করলে বর্তনীটি OR গেটের মত আউটপুট প্রদান করে।
[ বিঃদ্রঃ সিম্যুলেশন করে দেখতে ‘X’ ও ‘Y’ বাটন দুটি প্রেস করো। ]
| Inputs | Outputs | |
|---|---|---|
| x | y | x.y |
| 0 | 0 | 0 |
| 0 | 1 | 1 |
| 1 | 0 | 1 |
| 1 | 1 | 1 |
শুধুমাত্র NAND গেটের ব্যবহারের মাধ্যমে XOR ও XNOR গেটও বাস্তবায়ন করা যায়। যেহেতু NAND গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা সম্ভব সুতরাং NAND একটি সার্বজনীন গেট।