SQL

ডেটাবেজ কি?

ডেটাবেজ শব্দটি বিশ্লেষণ করলে দুইটি ইংরেজি শব্দ Data ও Base পাওয়া যায়, যার অর্থ যথাক্রমে উপাত্ত ও ঘাঁটি। তাহলে বলা যায়, Database হচ্ছে ডেটা বা উপাত্তের ঘাঁটি যেখানে অনেক পরিমান ডেটা সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়, যাতে পরে সহজে ডেটা খুঁজে পাওয়া, পরিবর্তন করা বা ব্যবহার করা যায়।

সংজ্ঞাঃ 

ডেটাবেজ বলতে বোঝায় কম্পিউটারে রাখা তথ্যের একটি গোছানো সংগ্রহ, যেখানে তথ্য এমনভাবে রাখা থাকে যাতে দ্রুত ও সহজে ব্যবহার করা যায়।

উদাহরণঃ

কলেজের ছাত্রদের নাম, রোল, ক্লাস, ঠিকানা ইত্যাদি এক জায়গায় রাখা হলে সেটাই একটা ডেটাবেজ।

roll name class section
1 Rudra 11 A
2 Habib 12 A
3 Pappu 11 B

ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (DBMS) কি?

DBMS হলো এমন একটি সফটওয়্যার, যা দিয়ে ডেটাবেজ তৈরি, সংরক্ষণ, পরিবর্তন ও নিয়ন্ত্রণ করা হয়। MySQL, Oracle, Microsoft Access বহুলব্যবহৃত কিছু ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম।

DBMS এর কাজ কি?

  • ডেটা সংরক্ষণ করা
  • ডেটা খোঁজা (Search)
  • ডেটা আপডেট করা
  • ডেটা মুছে ফেলা
  • ডেটা নিরাপদ রাখা

DBMS এর প্রয়োগক্ষেত্রঃ

  • স্কুল ও কলেজে শিক্ষার্থীর ভর্তি, ফলাফল ও উপস্থিতির তথ্য রাখতে।
  • ব্যাংকে গ্রাহকের হিসাব ও লেনদেনের তথ্য সংরক্ষণে।
  •  হাসপাতালে রোগীর তথ্য ও রিপোর্ট সংরক্ষণে।
  •  অফিসে কর্মচারীর তথ্য ও কাজের রেকর্ড ব্যবস্থাপনায়।
  • অনলাইন ওয়েবসাইট ও অ্যাপে ব্যবহারকারীর তথ্য সংরক্ষণ ও নিয়ন্ত্রণে। ইত্যাদি।

রিলেশনাল DBMS কি?

রিলেশনাল ডেটাবেজ হলো এমন ডেটাবেজ যেখানে তথ্য টেবিল (Table) আকারে রাখা হয় এবং একাধিক টেবিলের মধ্যে সম্পর্ক (Relation) থাকে।

রিলেশনাল DBMS এর সুবিধা কি?

  • ডেটা সাজানো থাকে
  • ভুল কম হয়
  • ডেটা নিরাপদ থাকে
  • বড় ডেটা সহজে ম্যানেজ করা যায়

টেবিল কি?

টেবিল হলো ডেটাবেজের মূল অংশ, যেখানে তথ্য সারি (Row) ও কলাম (Column) আকারে থাকে।

  • Row (Record): একটি সম্পূর্ণ তথ্য

  • Column (Field): একটি নির্দিষ্ট ধরনের তথ্য

প্রাইমারি কি (Primary Key) কি?

প্রাইমারি কি হলো এমন একটি ফিল্ড, যা দিয়ে একটি রেকর্ডকে আলাদা করে শনাক্ত করা যায়

ফরেন কি (Foreign Key) কি?

ফরেন কি হলো এমন একটি কি, যা এক টেবিলের সাথে আরেক টেবিলের সম্পর্ক তৈরি করে

 এস কিউ এল (SQL) কি?

SQL (Structured Query Language) হলো একটি উচ্চস্তরের ভাষা, যার মাধ্যমে ডাটাবেজে তথ্য সংরক্ষণ, অনুসন্ধান, পরিবর্তন ও মুছে ফেলার কাজ করা হয়। SQL–এর কাজগুলোকে সহজভাবে দুই ভাগে ভাগ করা যায়—

  • DDL (Data Definition Language): ডেটাবেজ ও টেবিলের গঠন তৈরি বা পরিবর্তনের জন্য DDL ব্যবহার করা হয়। যেমন টেবিল তৈরি করা, পরিবর্তন করা বা মুছে ফেলা।

  • DML (Data Manipulation Language): টেবিলের ভেতরের তথ্য নিয়ে কাজ করার জন্য DML ব্যবহার করা হয়। যেমন নতুন তথ্য যোগ করা, থাকা তথ্য পরিবর্তন করা বা তথ্য মুছে ফেলা।

ডেটাবেজে ব্যবহৃত ডেটাটাইপসমূহঃ

ডাটা টাইপ ব্যবহার
INT পূর্ণসংখ্যা সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়
FLOAT দশমিক সংখ্যা সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়
DOUBLE বড় দশমিক সংখ্যা সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়
CHAR নির্দিষ্ট দৈর্ঘ্যের টেক্সট সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়
VARCHAR পরিবর্তনশীল দৈর্ঘ্যের টেক্সট সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়
TEXT দীর্ঘ লেখা সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়
DATE তারিখ সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়
TIME সময় সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়
DATETIME তারিখ ও সময় একসাথে সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়
BOOLEAN সত্য বা মিথ্যা মান সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়
ফিল্ডের নাম ডাটা টাইপ বর্ণনা
student_id INT (PK) শিক্ষার্থীর ইউনিক আইডি
name VARCHAR(50) শিক্ষার্থীর নাম
department VARCHAR(30) বিভাগের নাম
roll name class section
1 Rudra 11 A
2 Habib 12 A
3 Pappu 11 B
id roll address mobile_no
101 1 Gopalganj 012542
102 2 Narayanganj 014435
103 3 Barisal 015322
id roll subject marks
101 1 ICT 88
102 1 Bangla 76
103 2 ICT 82
104 2 Bangla 75
Subject Name Subject Code
Bangla 101
ICT 275
Physics 174
History 304
Civics 269
Accounting 253
Economics 109

গঠন (Syntax) :

SQL Syntax
CREATE TABLE students 
(
    student_id INTEGER PRIMARY KEY,
    name TEXT,
    department TEXT,
    age INTEGER
);

গঠন (Syntax) :

SQL Syntax
INSERT INTO students VALUES (1, 'Rahim', 'CSE', 22);
INSERT INTO students VALUES (2, 'Karim', 'EEE', 23);
INSERT INTO students VALUES (3, 'Sultana', 'CSE', 21);
INSERT INTO students VALUES (4, 'Nila', 'BBA', 22);
INSERT INTO students VALUES (5, 'Biplob', 'EEE', 24);
Field Type Description
student_id INT (PK) Unique Student ID
name VARCHAR(50) Student Name
age INT Student Age
department VARCHAR(30) Department Name
SQL Syntax
CREATE TABLE juno_students (
  student_id INT PRIMARY KEY,
  name VARCHAR(50),
  age INT,
  department VARCHAR(30)
);

উদাহরণঃ

এখানে %d বোঝায় ইনপুটটি একটি integer, আর &age বোঝায় ভ্যারিয়েবলের ঠিকানা, যেখানে মান সংরক্ষিত হবে।

আউটপুট স্টেটমেন্টঃ

printf() ফাংশনের মাধ্যমে কোনো ফলাফল বা বার্তা স্ক্রিনে দেখানো হয়।

গঠন (Syntax) :

উদাহরণঃ

এক নজরে আরো কিছু ইনপুট/আউটপুট ফাংশনঃ

ডেটাবেজ কি?

ডেটাবেজ শব্দটি বিশ্লেষণ করলে দুইটি ইংরেজি শব্দ Data ও Base পাওয়া যায়, যার অর্থ যথাক্রমে উপাত্ত ও ঘাঁটি। তাহলে বলা যায়, Database হচ্ছে ডেটা বা উপাত্তের ঘাঁটি যেখানে অনেক পরিমান ডেটা সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়, যাতে পরে সহজে ডেটা খুঁজে পাওয়া, পরিবর্তন করা বা ব্যবহার করা যায়।

DBMS এর কাজ কি?