one to many

One to Many রিলেশন কি?

ডেটাবেজে সবচেয়ে বেশি ব্যবহৃত সম্পর্ক হলো One-to-Many। এখানে এক টেবিলের একটি রেকর্ড অন্য টেবিলের অনেক রেকর্ডের সাথে যুক্ত থাকে। কিন্তু দ্বিতীয় টেবিলের প্রতিটি রেকর্ড প্রথম টেবিলের একটি রেকর্ডের সাথেই যুক্ত থাকে।

আমাদের কলেজ ডেটাবেজে subject আর result টেবিল দিয়ে এটি বোঝা যায়। একটি বিষয় অনেক শিক্ষার্থী পড়তে পারে, তাই একটি subject এর অনেক result থাকে। কিন্তু প্রতিটি result শুধুমাত্র একটি subject এর সাথে সম্পর্কিত।

One-to-Many — subject ও result
subject
subject_codesubject_name
101Bangla
275ICT
174Physics
253Accounting
109Economics
304History
result
rollsubject_codemarks
127588
117482
110176
227578
225375
210972
327529
330465
310160
427531
417490
410170
527565
525384
510980
কীভাবে কাজ করে: প্রতিটি রো এর উপর মাউস রাখলে দেখা যাবে কোন বিষয় কোন কোন ফলাফলের সাথে যুক্ত।

ব্যাখ্যাঃ

উপরের ছবিতে একটি বিষয় থেকে অনেকগুলো রেখা result টেবিলের বিভিন্ন রো তে গেছে। যেমন ICT বিষয় থেকে পাঁচটি রেখা গেছে, কারণ পাঁচজন শিক্ষার্থী ICT পড়েছে। কিন্তু result টেবিলের প্রতিটি রো তে একটি মাত্র রেখা এসেছে, কারণ প্রতিটি ফলাফল একটি বিষয়ের সাথে সম্পর্কিত। এটিই One-to-Many সম্পর্কের মূল ধারণা — এক পাশে এক, অন্য পাশে অনেক।

কখন ব্যবহার করবঃ

  • যখন এক পাশের একটি রেকর্ড অন্য পাশের অনেক রেকর্ডের সাথে যুক্ত থাকে।
  • যখন parent-child ধরনের সম্পর্ক থাকে।
  • যখন এক টেবিলের তথ্য অন্য টেবিলে বারবার ব্যবহার করতে হয়।
  • বাস্তব ডেটাবেজে এ ধরনের সম্পর্ক সবচেয়ে বেশি দেখা যায়।

আরো কিছু উদাহরণঃ

  • একটি ডিপার্টমেন্টে অনেক শিক্ষার্থী থাকে, কিন্তু একজন শিক্ষার্থী একটি ডিপার্টমেন্টেই পড়ে।
  • একজন শিক্ষক অনেক কোর্স পড়ান, কিন্তু একটি কোর্স একজন শিক্ষকই পড়ান।
  • একজন শিক্ষার্থীর অনেক ফি রসিদ থাকতে পারে, কিন্তু প্রতিটি রসিদ একজন শিক্ষার্থীর।
  • একটি ক্লাসরুমে অনেক ক্লাস হতে পারে, কিন্তু একটি ক্লাস একটি ক্লাসরুমেই হয়।