one to one

One to One রিলেশন কি?

ডেটাবেজে টেবিলগুলোর মধ্যে বিভিন্ন ধরনের সম্পর্ক থাকে। তার মধ্যে সবচেয়ে সহজ সম্পর্ক হলো One-to-One। এখানে এক টেবিলের একটি রেকর্ড অন্য টেবিলের একটি রেকর্ডের সাথে যুক্ত থাকে। অর্থাৎ একটির জন্য একটি সম্পর্ক।

আমাদের কলেজ ডেটাবেজে student আর contact টেবিল দিয়ে এটা সহজে বোঝা যায়। প্রতিটি শিক্ষার্থীর একটি যোগাযোগের তথ্য আছে। আবার প্রতিটি যোগাযোগের তথ্য শুধু একজন শিক্ষার্থীরই।

One-to-One — student ও contact
student
rollnamegroup_name
1RudraScience
2HabibCommerce
3PappuArts
4AnikScience
5PriyaCommerce
contact
contact_idrolladdressmobile_no
1011Gopalganj0171...
1022Narayanganj0182...
1033Barisal0193...
1044Dhaka0164...
1055Khulna0155...
কীভাবে কাজ করে: প্রতিটা রো এর উপর মাউস রাখলে দেখবে কোন শিক্ষার্থী কোন যোগাযোগের তথ্যের সাথে যুক্ত।

ব্যাখ্যাঃ

 উপরের ছবিতে প্রতিটি শিক্ষার্থীর রো থেকে একটি করে রেখা গেছে তার contact রো এর দিকে। যেমন Rudra এর একটি contact আছে, Habib এরও একটি। কোনো শিক্ষার্থীর একাধিক contact নেই। আবার একটি contact একাধিক শিক্ষার্থীরও নয়। তাই এটাকে One-to-One সম্পর্ক বলা হয়।

কখন ব্যবহার করবঃ

  • যখন কিছু তথ্য আলাদা করে রাখতে হয়।
  • যখন ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখতে চাই।
  • যখন মূল টেবিল ছোট ও গুছানো রাখতে চাই।
  • যখন একটি তথ্য শুধু একজনের সাথেই সম্পর্কিত হয়।

আরো কিছু উদাহরণঃ

  • প্রতিটি শিক্ষার্থীর একটি জাতীয় পরিচয়পত্র নম্বর থাকে।
  • প্রতিটি ব্যক্তির একটি পাসপোর্ট থাকে।
  • প্রতিটি শিক্ষকের একটি বেতন অ্যাকাউন্ট থাকে।