and-or-not

পাঠ ৪ · AND, OR, NOT

AND, OR, NOT কী?

অনেক সময় একটি শর্তে কাজ হয় না। একাধিক শর্ত জুড়ে দিতে AND ও OR ব্যবহার করি। কোনো শর্তের উল্টো বোঝাতে NOT ব্যবহার করি।

AND ও OR কখন সত্য
শর্ত ১শর্ত ২ANDOR
সত্যসত্যসত্যসত্য
সত্যমিথ্যামিথ্যাসত্য
মিথ্যাসত্যমিথ্যাসত্য
মিথ্যামিথ্যামিথ্যামিথ্যা

এই নিয়ম লজিক গেটের AND ও OR গেটের মতোই। AND এ দুটো শর্তই সত্য হতে হয়। OR এ যেকোনো একটি সত্য হলেই চলে। NOT সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য করে।

সিনট্যাক্স

SQL Syntax Rule
WHERE [শর্ত ১] AND [শর্ত ২]
WHERE [শর্ত ১] OR [শর্ত ২]
WHERE NOT [শর্ত]

উদাহরণ ১: AND

class 11 এর Science গ্রুপের শিক্ষার্থী খুঁজি। দুটো শর্তই মানতে হবে।

SELECT *
FROM student
WHERE class = 11 AND group_name = 'Science';
  • class = 11→প্রথম শর্ত
  • AND→দুটো শর্তই সত্য হতে হবে
  • group_name = 'Science'→দ্বিতীয় শর্ত
student (মূল টেবিল)৫টি সারি
rollnameclasssectiongroup_name
1Rudra11AScience
2Habib12ACommerce
3Pappu11BArts
4Anik12BScience
5Priya11ACommerce
↓ WHERE class = 11 AND group_name = 'Science'
ফলাফল১টি সারি
rollnameclasssectiongroup_name
1Rudra11AScience

Anik ও Science গ্রুপে, কিন্তু সে class 12 তে। তাই সে বাদ গেছে।

উদাহরণ ২: OR

Arts অথবা Commerce গ্রুপের শিক্ষার্থী খুঁজি। যেকোনো একটি শর্ত মানলেই চলবে।

SELECT *
FROM student
WHERE group_name = 'Arts'
  OR group_name = 'Commerce';
student (মূল টেবিল)৫টি সারি
rollnameclasssectiongroup_name
1Rudra11AScience
2Habib12ACommerce
3Pappu11BArts
4Anik12BScience
5Priya11ACommerce
↓ WHERE group_name = 'Arts' OR group_name = 'Commerce'
ফলাফল৩টি সারি
rollnameclasssectiongroup_name
2Habib12ACommerce
3Pappu11BArts
5Priya11ACommerce

উদাহরণ ৩: NOT

Science গ্রুপ ছাড়া বাকি সবার নাম ও গ্রুপ দেখি।

SELECT name, group_name
FROM student
WHERE NOT group_name = 'Science';
ফলাফল৩টি সারি
namegroup_name
HabibCommerce
PappuArts
PriyaCommerce

আরও একটি উদাহরণ: বন্ধনী কেন দরকার

ICT (কোড 275) বিষয়ে যারা খুব কম (৩৩ এর কম) বা খুব বেশি (৮০ বা বেশি) পেয়েছে তাদের খুঁজি। প্রথমে বন্ধনী ছাড়া লিখি।

SELECT *
FROM result
WHERE subject_code = 275
  AND marks < 33
  OR marks >= 80;
ফলাফল (বন্ধনী ছাড়া)৭টি সারি
rollsubject_codemarks
127588
117482
327529
427531
417490
525384
510980

এখানে Physics, Accounting, Economics এর রেজাল্টও চলে এসেছে। কারণ SQL আগে AND এর কাজ করে, তারপর OR এর। তাই SQL পড়েছে: (ICT এবং ৩৩ এর কম) অথবা (যেকোনো বিষয়ে ৮০ বা বেশি)।

ঠিক উত্তরের জন্য OR অংশটি বন্ধনীর মধ্যে রাখি।

SELECT *
FROM result
WHERE subject_code = 275
  AND (marks < 33 OR marks >= 80);
ফলাফল (বন্ধনী সহ)৩টি সারি
rollsubject_codemarks
127588
327529
427531
মনে রাখো
  • SQL প্রথমে NOT, তারপর AND, শেষে OR এর কাজ করে।
  • AND ও OR একসাথে থাকলে বন্ধনী দাও। এতে ভুল কম হয় এবং Query পড়তেও সহজ হয়।

অনুশীলন

প্রতিটি প্রশ্নের Query নিজে লেখো। চাইলে SQL Playground এ টেবিল তৈরি করে চালিয়ে দেখো। তারপর উত্তর মিলিয়ে নাও।

১

class 12 এর Commerce গ্রুপের শিক্ষার্থী দেখাও।

উত্তর দেখো
SELECT *
FROM student
WHERE class = 12 AND group_name = 'Commerce';
ফলাফল১টি সারি
rollnameclasssectiongroup_name
2Habib12ACommerce
২

section A অথবা class 12 এর শিক্ষার্থীদের name, class, section দেখাও।

উত্তর দেখো
SELECT name, class, section
FROM student
WHERE section = 'A'
  OR class = 12;
ফলাফল৪টি সারি
nameclasssection
Rudra11A
Habib12A
Anik12B
Priya11A
৩

ICT (275) ছাড়া অন্য বিষয়ের যেসব রেজাল্টে নম্বর ৮০ বা বেশি, সেগুলো দেখাও।

উত্তর দেখো
SELECT *
FROM result
WHERE NOT subject_code = 275 AND marks >= 80;
ফলাফল৪টি সারি
rollsubject_codemarks
117482
417490
525384
510980
৪

roll 1 Physics (174) বিষয়ে কত নম্বর পেয়েছে দেখাও।

উত্তর দেখো
SELECT marks
FROM result
WHERE roll = 1 AND subject_code = 174;
ফলাফল১টি সারি
marks
82