ওয়েব পেজের লেখা বা text -কে সঠিক আকারে (size) , রুপে ও দৃষ্টিনন্দন করে উপস্থাপন করার পদ্ধতিই টেক্সট ফরমেটিং। CSS ব্যবহার না করেই শুধুমাত্র ট্যাগ ব্যবহার করেই আমরা টেক্সট ফরমেটিং করতে পারি।
নিচের ছকে কিছু গুরুত্বপূর্ণ ফরমেটিং ট্যাগ ও তাদের কাজ বর্ণনা করা হলোঃ
| ট্যাগের নাম | বর্ণনা |
|---|---|
| <b> | লেখাকে বোল্ড করতে ব্যবহৃত হয় |
| <i> | লেখাকে ইটালিক করতে ব্যবহৃত হয় |
| <u> | লেখায় আন্ডারলাইন করতে ব্যবহৃত হয় |
| <sub> | সাবস্ক্রিপ্ট টেক্সট দেখাতে ব্যবহৃত হয় |
| <sup> | সুপারস্ক্রিপ্ট টেক্সট দেখাতে ব্যবহৃত হয় |
<b> , <i> ও <u> ট্যাগের ব্যবহার নিচের ictoons -এর html viewer -এ দেখানো হলো।
[নিজেদের মত Edit করে তার আউটপুটও দেখে নিতে পারো যা তোমাদের ভালোভাবে বুঝতে সহায়ক হবে। ]
Html
Output