সাবকোয়েরি কী?
একটি Query এর ভেতরে আরেকটি Query লিখলে ভেতরেরটিকে সাবকোয়েরি বলে। ভেতরের Query আগে চলে। তার ফলাফল নিয়ে বাইরের Query কাজ করে।
যখন শর্তের মানটি আগে থেকে জানা নেই, হিসাব করে বের করতে হয়, তখন সাবকোয়েরি কাজে লাগে। যেমন: গড়ের চেয়ে বেশি নম্বর কারা পেয়েছে? গড় কত, তা আগে বের করতে হবে।
সিনট্যাক্স
WHERE [কলাম] > (SELECT ... ) WHERE [কলাম] IN (SELECT ... )
সাবকোয়েরি সবসময় বন্ধনীর মধ্যে লিখতে হয়।
উদাহরণ ১: গড়ের চেয়ে বেশি
ICT (275) তে যারা গড়ের চেয়ে বেশি নম্বর পেয়েছে, তাদের রেজাল্ট দেখি।
SELECT *
FROM result
WHERE subject_code = 275
AND marks > (
SELECT AVG(marks) FROM result
WHERE subject_code = 275
);
ধাপে ধাপে ব্যাখ্যা
ধাপ ১: বন্ধনীর ভেতরের Query আগে চলে। ICT এর গড় বের হয়।
SELECT AVG(marks)
FROM result
WHERE subject_code = 275;
| AVG(marks) |
|---|
| 58.2 |
ধাপ ২: বাইরের Query তখন আসলে marks > 58.2 শর্ত দিয়ে চলে।
| roll | subject_code | marks |
|---|---|---|
| 1 | 275 | 88 |
| 2 | 275 | 78 |
| 5 | 275 | 65 |
উদাহরণ ২: IN দিয়ে সাবকোয়েরি
ICT তে যারা ফেল করেছে তাদের নাম চাই। ফেলের তথ্য আছে result টেবিলে, নাম আছে student টেবিলে।
SELECT name
FROM student
WHERE roll IN (
SELECT roll FROM result
WHERE subject_code = 275 AND marks < 33
);
ধাপ ১: ভেতরের Query ফেল করা roll গুলো দেয়। এখানে একাধিক মান আসে, তাই বাইরে = না লিখে IN লিখেছি।
| roll |
|---|
| 3 |
| 4 |
ধাপ ২: বাইরের Query হয়ে যায় WHERE roll IN (3, 4)।
| name |
|---|
| Pappu |
| Anik |
একই কাজ JOIN দিয়েও করা যায়। দুটোই ঠিক।
SELECT s.name
FROM student AS s
JOIN result AS r ON s.roll = r.roll
WHERE r.subject_code = 275
AND r.marks < 33;
আরও একটি উদাহরণ: সর্বোচ্চ নম্বরের রেজাল্ট
পুরো result টেবিলে সবচেয়ে বেশি নম্বর কোন রেজাল্টে?
SELECT *
FROM result
WHERE marks = (SELECT MAX(marks) FROM result);
| roll | subject_code | marks |
|---|---|---|
| 4 | 174 | 90 |
ভেতরের Query MAX(marks) = 90 দেয়। বাইরের Query খোঁজে marks = 90।
- ভেতরের Query আগে চলে, বাইরেরটি পরে।
- ভেতরের Query একটি মান দিলে =, >, < ব্যবহার করো। একাধিক মান দিলে IN ব্যবহার করো।
- একাধিক মান আসে এমন সাবকোয়েরির সাথে = লিখলে MySQL এ Error আসে। SQLite Error দেয় না, শুধু প্রথম মানটি নেয়। এতে ফলাফল ভুল হয় কিন্তু বোঝা যায় না।
অনুশীলন
প্রতিটি প্রশ্নের Query নিজে লেখো। চাইলে SQL Playground এ টেবিল তৈরি করে চালিয়ে দেখো। তারপর উত্তর মিলিয়ে নাও।
Bangla (101) তে যারা গড়ের চেয়ে কম নম্বর পেয়েছে, তাদের রেজাল্ট দেখাও।
উত্তর দেখো
SELECT *
FROM result
WHERE subject_code = 101
AND marks < (
SELECT AVG(marks) FROM result
WHERE subject_code = 101
);
| roll | subject_code | marks |
|---|---|---|
| 3 | 101 | 60 |
Science গ্রুপের শিক্ষার্থীদের contact তথ্য দেখাও।
উত্তর দেখো
SELECT *
FROM contact
WHERE roll IN (
SELECT roll FROM student
WHERE group_name = 'Science'
);
| contact_id | roll | address | mobile_no |
|---|---|---|---|
| 101 | 1 | Gopalganj | 01711111111 |
| 104 | 4 | Dhaka | 01644444444 |
যারা Accounting (253) পড়ে, তাদের নাম দেখাও।
উত্তর দেখো
SELECT name
FROM student
WHERE roll IN (
SELECT roll FROM result
WHERE subject_code = 253
);
| name |
|---|
| Habib |
| Priya |
সবচেয়ে কম নম্বরের রেজাল্টটি দেখাও।
উত্তর দেখো
SELECT *
FROM result
WHERE marks = (SELECT MIN(marks) FROM result);
| roll | subject_code | marks |
|---|---|---|
| 3 | 275 | 29 |
