Counter D

সংজ্ঞাঃ যে সমবায় বর্তনীর মাধ্যমে ক্লক ইনপুট পালসের সংখ্যা গননা করা হয় তাকে কাউন্টার বলে।

 

রিপল আপ কাউন্টারঃ রিপল অর্থ ঢেউ। যে কাউন্টার উর্ধক্রম (ছোট থেকে বড়) হিসেবে গননা করে তাকে রিপল আপ কাউন্টার বলে।

D flip-flop দিয়ে Ripple Up Counter বাস্তবায়নঃ

D flip-flop এর ধর্ম হলো — clk এজে আউটপুট Q ইনপুট D এর মান গ্রহণ করে (Q+ = D)। তাই D ইনপুটকে ঐ flip-flop এর নিজের পরিপূরক আউটপুট Q এর সাথে যুক্ত করলে প্রতি clk এজে Q তার পূর্বের মানের উল্টো মান নেয়, অর্থাৎ toggle হয়। এভাবে D flip-flop কে T flip-flop (T = 1) এর মতো কাউন্টিং আচরণে ব্যবহার করা যায়।

  1. কাউন্টারের প্রতিটি বিটের জন্য একটি D flip-flop লাগবে।
  2. প্রতিটি flip-flop এর D ইনপুট তার নিজের পরিপূরক আউটপুট Q এর সাথে যুক্ত থাকবে (অর্থাৎ D = Q), এবং অপর ইনপুট একটি clk যা negative transition এর জন্য কাজ করে।
  3. প্রতিটি flip-flop এর আউটপুট Q পরবর্তী flip-flop এর clk ইনপুটের সাথে সংযুক্ত থাকে।
  4. প্রাথমিক অবস্থায় সকল আউটপুট Q এর মান 0 থাকে।
  5. clk এর negative transition (ক্লক পালসের মান ০ থেকে ১ হলে) এর জন্য উক্ত flip-flop সচল হয়।
  6. কোন flip-flop সচল হলে তার D ইনপুটের মান (অর্থাৎ ঐ মুহূর্তের Q) আউটপুট Q তে চলে আসে, ফলে Q এর মান toggle (উলটে যায়) হয়।
  7. সকল আউটপুট Q এর মান 1 থাকলে পরবর্তী clk পালসে কাউন্টার Reset হয় অর্থাৎ সকল আউটপুট পুনরায় 0 হয়।
৩-বিট রিপল আপ কাউন্টার · D ফ্লিপ-ফ্লপ
speed
1.0×
অটো মোড
CLKQ0D01Q0ClkQ1D11Q1ClkQ2D21Q2Clk000InactiveInactiveInactive
ক্লক পালস · CLOCK
1 0 সময় (TIME) →
অবস্থা · STATE