one to one

One to One রিলেশন কি?

ডেটাবেজে টেবিলগুলো একে অপরের সাথে সম্পর্কযুক্ত থাকে। সবচেয়ে সহজ সম্পর্কটা হলো One-to-One। এই সম্পর্কে এক টেবিলের একটা রো অন্য টেবিলের ঠিক একটা রো এর সাথে যুক্ত থাকে। উল্টোভাবেও তাই।

আমাদের কলেজ ডেটাবেজে student আর contact টেবিল দিয়ে এটা বুঝি। প্রতিটা শিক্ষার্থীর একটাই যোগাযোগের তথ্য থাকে। আর প্রতিটা যোগাযোগের তথ্য একজন শিক্ষার্থীর।

One-to-One — student ও contact
student
rollnamegroup_name
1RudraScience
2HabibCommerce
3PappuArts
4AnikScience
5PriyaCommerce
contact
contact_idrolladdressmobile_no
1011Gopalganj0171...
1022Narayanganj0182...
1033Barisal0193...
1044Dhaka0164...
1055Khulna0155...
কীভাবে কাজ করে: প্রতিটা রো এর উপর মাউস রাখলে দেখবে কোন শিক্ষার্থী কোন যোগাযোগের তথ্যের সাথে যুক্ত।

ব্যাখ্যাঃ

উপরের ছবিতে দেখো, প্রতিটা শিক্ষার্থীর রো থেকে একটাই রেখা যায় তার contact রো তে। Rudra এর একটাই ঠিকানা, Habib এর একটাই। কোনো শিক্ষার্থীর দুইটা contact নেই। আবার কোনো contact দুইজন শিক্ষার্থীর নয়। এটাই One-to-One সম্পর্কের মূল কথা।

আরো কিছু উদাহরণঃ

  • প্রতিটা শিক্ষার্থীর একটাই জাতীয় পরিচয়পত্র নম্বর।
  • প্রতিটা ব্যক্তির একটাই পাসপোর্ট।
  • প্রতিটা শিক্ষকের একটাই বেতন অ্যাকাউন্ট।
     

কখন ব্যবহার করবঃ

  • যখন কিছু তথ্য সবার জন্য থাকে না।
  • যখন সংবেদনশীল তথ্য আলাদা রাখতে হয়।
  • যখন মূল টেবিল হালকা রাখতে চাই।
  • যখন তথ্যের নিরাপত্তা বাড়াতে চাই।